ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিভাইসের মাধ্যমে বিক্রি হতো অশ্লীল সিনেমা, মূলহোতাসহ আটক ৭

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪, ১৩ মে ২০২৪
ডিভাইসের মাধ্যমে বিক্রি হতো অশ্লীল সিনেমা, মূলহোতাসহ আটক ৭
ছবি: ডেইলি বাংলাদেশ

‌নওগাঁর পত্নীতলায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মূলহোতাসহ সাত ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার দুপুরে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্যটি জানা যায়।

এর আগে, শনিবার সন্ধ্যায় উপজেলার বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার বদলপুর গ্রামের বিরেন চন্দ্র মন্ডলের ছেলে কৃষ্ণ বাবু (২৮), একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মোকছেদুল মমিন (২৫), বন্দীনাথের ছেলে মনষা (২৮), মধইল গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে করিম (২৩), গুটিন গ্রামের আব্দুল গাফফারের ছেলে আল আমিন (২১), একই গ্রামের জয়রাম উরাওয়ের ছেলে অনুকুল (২৮) এবং মানাষী গ্রামের সাইদুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২২)।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা পত্নীতলার বটতলী বাজার এলাকায় তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও ভিডিও ক্লিপ আপলোড করতেন। পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুলপডুয়া ছাত্রদের কাছে সরবরাহ করতেন। এই কাজগুলো চলতো পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রি চক্রের মূলহোতা কৃষ্ণের নেতৃত্বে।

এমন সংবাদের ভিত্তিতে বিষয়টির তদন্ত শুরু করে এর সত্যতা পাওয়া যায়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল শনিবার সন্ধ্যার দিকে তাদের নিজ দোকানে অভিযান চালিয়ে ওই সব পর্নো ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামিদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়।

পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!