ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ২১ এপ্রিল ২০২৪
নওগাঁয় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বর্জ্য অব্যস্থাপনা ও লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার বিকেলে শহরের হাসপাতাল মোড় ও সেবাশ্রম এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়।

তিনি বলেন, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযানের সময় তারা পরিবেশগত কোনো ছাড়পত্র দেখাতে পারেনি। এছাড়া বর্জ্য সংরক্ষণের ব্যবস্থাও সঠিকভাবে করা হয়নি।  তারা বর্জ্য নীতিমালা অনুসরণ করেনি। ক্লিনিকগুলোতে যেভাবে বর্জ্য ব্যস্থাপনা ছিল পাত্রে ঢাকনা খোলা ছিল। যা সঠিক নিয়মে তা ধ্বংস করা হয়নি। যা মানব জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কোনো ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার এসব নীতিমালা মানছে না।

Advertisement

এসব অপরাধে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বলাকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও রহমান ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেনশন প্রত্যেক মালিককে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাকিব বিন জামান প্রত্যয় আরো বলেন, প্রাথমিক অবস্থায় জরিমানা করে তাদের সর্তক করা হয়েছে। ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন তারা নীতিমালা অনুসরণ করবেন। তবে আগামীতে এসব বিষয়ে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মলিন মিয়াসহ সদর থানা পুলিশ্যের সদসর‌্যা উপস্থিত ছিলেন।  
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!