নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনছাতা গ্রামের আব্দুল জব্বারের ছেলে তহিদুল ইসলাম মিঠু (৪৫) এবং মান্দা উপজেলার চক-হরিনারায়ণপুর গ্রামের দিলবর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৫)।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, সকাল থেকে উপজেলার চক-হরিনারায়ণপুর গ্রামের মাঠে ধান কাটার কাজ করছিলেন বাবুল হোসেন। দুপুরের দিকে পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে বাবুল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
.png)
অপরদিকে, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, তহিদুল একজন অটোচালক। তিনি বাড়িতে অটোভ্যান চার্জ করতেন। প্রতিদিনের মতো সকালে বাড়িতে অটোভ্যানের চার্জার সংযোগ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।