ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৯, ২ মে ২০২৪
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের
সিমরান উদ্দিন বিরাজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সিমরান উদ্দিন বিরাজ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার (১ মে) সন্ধ্যায় উপজেলার রোসাংগিরী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আহমদ সারাং বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত বিরাজ ঐ বাড়ির প্রবাসী মুহাম্মদ বেলালের ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত সে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর শুক্কুর বলেন, বসতঘরে নির্মিত পাকা দেয়ালে মোটরের সাহায্যে পানি দিচ্ছিল বিরাজ। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!