[ দেশজুড়ে ]
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়ার ধুনটি সেচপাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আল বাকি প্রামানিক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আল বাকি প্রামানিক সাতবেকী গ্রামের বছির উদ্দিন প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, আল বাকি প্রামানিক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। জমিতে পানি দেওয়ার জন্য বাড়ির অদূরে তার একটি বিদ্যুতচালিত সেচপাম্প রয়েছে। শনিবার দুপুরে তিনি ধানের জমিতে পানি দেওয়ার জন্য ঐ সেচপাম্পের সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। একপর্যায়ে তিনি সেখান থেকে ছিটকে সেচপাম্পের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!