[ দেশজুড়ে ]
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে শাহারুল সানা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের এ ঘটনা ঘটে।
শাহারুল সানা কল্যাণপুর মাঝেরপাড়া আবুল বাশারের ছেলে ও পেশায় একজন শ্রমিক ছিলেন।
পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, শুক্রবার সকালে শাহারুল তার নিজ ঘরে কারেন্টের লাইন নিয়ে কাজ করছিলেন। হঠাৎ অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘরের মধ্যেই তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলাই তার মৃত্যু হয়।
.png)
আশাশুনির থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!