ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে দর্জির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪১, ১৬ এপ্রিল ২০২৪
মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে দর্জির মৃত্যু
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে এরশাদ আলী (৩৫) নামে এক দর্জির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার পরানপুর ইউপির গোপালপুর বাজারে। মৃত এরশাদ আলী উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামের নওশাদ আলীর ছেলে।

জানা গেছে, এরশাদ আলী পেশায় একজন কাপড় ব্যবসায়ী (দর্জি)। প্রতিদিনের ন্যায় তিনি সকালে তার ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। এরপর অর্ডারকৃত জামা-কাপড় আয়রন করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!