ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এখনো ভিসা জটিলতায় আটকে ৯৩৭৭ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫১, ১৩ মে ২০২৪
এখনো ভিসা জটিলতায় আটকে ৯৩৭৭ হজযাত্রী
ফাইল ফটো

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হজের ফ্লাইট। কিন্তু এখনো ভিসা জটিলতা কাটেনি ৯ হাজার ৩৭৭ জন হজযাত্রীর। তবে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, আগামী দুইদিনের মধ্যেই চলমান ভিসা জটিলতা নিরসন হয়ে যাবে। 

সোমবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। 
 
হাবের সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম বলেন, মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে ৯ হাজার ৩৭৭ জনের ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের ভিসাও হয়ে যাবে আজ কালকের মধ্যে।
 
এদিকে সোমবার হজ যাত্রার ৫ম দিনে ৮টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন ৩ হাজার ২৮৩ জন। চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৯১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ থেকে ৩৫টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
 
গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!