রোববার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর এলাকার গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নূপুর আক্তার ও একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার। নূপুর ও রুনা সম্পর্কে চাচাতো বোন। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম। তারা তিনজনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম।
তিনি জানান, রাতে নূপুর আক্তারের মা মারা যান। খবর পেয়ে ভোরে মোটরসাইকেল নিয়ে নূপুর আক্তার, তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার রওনা হন। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত ট্রাকচাপায় ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার মারা যান। এতে চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তরা।
তিনি আরো জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।