ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬, ১৪ অক্টোবর ২০২৪
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
মো. ইমরান হোসেন শিশির

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন শিশিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রোববার কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো । 

অভিযুক্ত ইমরান হোসেন শিশির কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের আব্দুর রশিদ মাস্টারের ছেলে। তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক ও বর্তমানে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!