ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৫, ১৪ অক্টোবর ২০২৪
নারায়ণগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে এলাকায় আধিপত্য নিয়ে সোহান (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

রোববার (১৩ অক্টোবর) রাতে বন্দরের রূপালী বাগান এলাকাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সোহান রূপালী বাগান এলাকার হোসিয়ারী শ্রমিক সালাম মোল্লার ছেলে। সে বন্দর ঘাট এলাকাতে যানজট নিরসন কর্মী হিসেবে কাজ করতো।

স্থানীয়রা জানান, রূপালী এলাকায় আধিপত্য নিয়ে কয়েকজনের পূর্ববিরোধ চলছিল। রোববার রাতে বিবাদমান গ্রুপের লোকজনদের সঙ্গে তর্কের একপর্যায়ে সোহানকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

নিহতের বাবা সালাম মোল্লা বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে আমার ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!