ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধ‍ূকে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ১০ অক্টোবর ২০২৪
গৃহবধ‍ূকে কুপিয়ে হত্যার অভিযোগ
সোনারগাঁ থানা -ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হুরুন নেছা (৫০) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত হুরুন নেছা উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিন দামাদরদী গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী।

Advertisement

নিহতের পরিবারের দাবি, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিণ দামাদরদী গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী হুরুন নেছা গত বুধবার মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। পরে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। একপর্যায়ে তাকে বাড়ির পাশে টিউবওয়েলের সামনে মাথায় ও পিঠে এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। পরে পরিবারের লোকজন তাকে সাইনবোর্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত হুরুন নেছার বড় ছেলে মামুন মিয়া জানান, তারা ভাঙারি ব্যবসায়ী। রাতে দুর্বৃত্তরা ভাঙারি চুরি করে নিয়ে যাওয়ার সময় মা তাদের বাধা দেয়। একপর্যায়ে তারা মাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি রহস্যজনক। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!