ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবের বউ হলেন চিত্রনায়িকা শিরীন শিলা, শহরজুড়ে আলোচনা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ১৪ অক্টোবর ২০২৪
ভৈরবের বউ হলেন চিত্রনায়িকা শিরীন শিলা, শহরজুড়ে আলোচনা
আবিদুল মোহাইমিন সাজিল ও চিত্রনায়িকা শিরীন শিলা

কিশোরগঞ্জের ভৈরবের ছেলে আবিদুল মোহাইমিন সাজিলের সঙ্গে পরিচয় হয়েছিল চিত্রনায়িকা শিরীন শিলার। তারা বসুন্ধরায় অবস্থিত নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে দু’জন পড়াশোনা করতেন। সাজিল ফার্মেসি বিভাগের পড়াশোনা সময় পরিচয়ের পর ভালো লাগা, তারপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন।

দীর্ঘ ছয় বছরের পথচলায় ঝগড়া-বিবাদ আর অভিমানে সম্পর্ক যেন আরও গভীর হয়ে উঠে। মাঝে মাঝে মান অভিমানে যোগাযোগের বিরতি থাকলেও দু-জন অনুভব করেন যে একজন আরেকজন ছাড়া অচল। তাই এমন করে পথ চলার একপর্যায়ে এসে তারা সিদ্ধান্ত নেন পারিবারিকভাবে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

চলতি সপ্তাহে রাজধানীর আফতাবনগরে শিরীন শিলার বাসায় যায় সাজিলের পরিবার। শিলার হাতে আংটি পরায় সাজিলের অভিভাবকরা, আর তখনই সিদ্ধান্ত হয় ১০ অক্টোবর তাদের আকদ সম্পন্ন হবে। সেই অনুযায়ী ১০ অক্টোবর রাতে রাজধানীর বাড্ডায় অবস্থিত একটি অভিজাত রেস্তোরাঁয় আবিদুল মোহাইমিন সাজিল ও শিরীন শিলার আকদ সম্পন্ন হয়। আকদ অনুষ্ঠানে সাজিল ও শিলার পরিবারের সদস্যরাসহ বেশ কয়েকজন নায়ক-নায়িকা উপস্থিত ছিলেন।

Advertisement

নারায়ণগঞ্জ জেলার প্রয়াত আব্দুস সোবহান প্রধান ও মিসেস রেজিনা খাতুনের তিন মেয়ের মধ্যে সবার ছোট শিলা। তার দুই বোন হলেন, রেহানা ও শাহনাজ। শিলার আদরের ছোট ভাই সোহেল রানা।

অন্যদিকে সাজিলের বাবা মো. খলিলুর রহমান ও মা কল্পনা রহমান। সাজিল পেশায় একজন ফার্মাসিস্ট ও  প্রতিষ্ঠিত ট্রাবল ব্যবসায়ী। 

এদিকে ভৈরবের মধ্যেচরের মো. খলিলুর রহমানের ছেলে সাজিল সম্প্রতি বিয়ে করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শিরীন শিলাকে। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভৈরবের বিনোদনপ্রেমীদের মধ্যে এক প্রকার উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সিনেমাপ্রেমীরা কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন কবে নববধূ শিরীন শিলা ভৈরবে পা রাখবেন।

ভৈরবের স্থানীয় এক সিনেমাপ্রেমী রাসেল বলেন, শিরীন শিলার মতো একজন বড় মাপের অভিনেত্রী আমাদের এলাকার বউ হয়ে আসছেন, এটা সত্যিই গর্বের। তার আগমন আমাদের এলাকাকে আরও বেশি পরিচিত করবে। 

আরেকজন বিনোদনপ্রেমী রফিকুল ইসলাম জানান, শিরীন শিলার অভিনয় জীবনের সাফল্য এবং তার ব্যক্তিত্বের জন্য আমরা সবাই তাকে সম্মান করি। আশা করি তিনি ভৈরবের সংস্কৃতি ও বিনোদনে নতুন মাত্রা যোগ করবেন। 

ভৈরবের বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম বলেন, শিরীন শিলার ভৈরবে আসা শুধু বিনোদন নয়, বরং আমাদের এলাকার জন্য এটি একটি ইতিবাচক বার্তা বহন করবে। তার সামাজিক কর্মকাণ্ড এবং চলচ্চিত্র জগতে অবদানের কথা ভৈরববাসী দীর্ঘদিন মনে রাখবে। 

শিরীন শিলা কবে ভৈরবে আসবেন তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। অনেকেই তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। ভৈরবের সাংস্কৃতিক অঙ্গনের লোকজন আশা করছেন, তার উপস্থিতি নতুন প্রজন্মকে বিনোদন জগতে অনুপ্রাণিত করবে।

সাজিল ও শিরীন শিলার এই বিয়ে শুধু দুটি পরিবারের মিলন নয়, এটি ভৈরবের বিনোদনপ্রেমী এবং সাধারণ মানুষের মনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!