প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইন থেকে নিচে ছিটকে পড়ে নারী-পুরুষসহ ২ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ভৈরববাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। তাছাড়া দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অপর এক পুরুষ মারা যায়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন মুমূর্ষু অবস্থায় একজন নারী ও একজন পুরুষকে হাসপাতালে নিয়ে এলে নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় পরে পুরুষটিও মারা যায়।
.png)
ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক আকবর জানান, এখনো মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া গেলে বা নিহতদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।