রোববার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম। হাসপাতালে ভর্তি বাকি সাতজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
নিহতের নাম আহমদ উল্লাহ। হাসপাতালে ভর্তি বাকিরা হলেন- বরকত উল্লাহ, আনোয়ার হোসেন, আল আমিন, জাহাঙ্গীর আলম, হাবিব, আবুল কাসেম ও খায়রুল ইসলাম। এরমধ্যে সবাই ৫০ থেকে ৮০ শতাংশ দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
.png)
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার কাসেম জুট মিল এলাকায় এসএন কর্পোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ এবং আগুন ধরে যায়। এতে দগ্ধ ১২ জনকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে আটজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।