ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মদপানে কলেজছাত্রের মৃত্যু, হাসপাতালে ২জন ভর্তি 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ১৪ অক্টোবর ২০২৪
মদপানে কলেজছাত্রের মৃত্যু, হাসপাতালে ২জন ভর্তি 
বালিয়াকান্দি থানা। ফাইল ফটো

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মদপানে জয় বিশ্বাস নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউপির সোনাপুর গ্রামের মাঝিপাড়ার বিধান কুমার বিশ্বাসের ছেলে। জয় সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় একই গ্রামের মদন কুমার বিশ্বাস ও তার ছেলে বিজয় কুমার বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) রাতে প্রতিমা বিসর্জনের আগে তারা মদপান করে অসুস্থ হয়ে পড়েন।

Advertisement

নিহত জয়ের বাবা বিধান কুমার বিশ্বাস বলেন, মদ পানে নয়, গ্যাসের সমস্যার কারণে ছেলের মৃত্যু হয়েছে।

সোনাপুর বাজারের পল্লী চিকিৎসক নীরদ বরণ বিশ্বাস বলেন, কলেজছাত্র জয় অসুস্থ হয়ে পড়লে আমাকে খবর দেওয়া হয়। আমার কাছে গোপন করা হয় মদপানের বিষয়টি। গ্যাসের জন্য প্রাথমিক চিকিৎসা প্রদান করি। গভীর রাতে আমাকে আবার খবর দিলে রোগীকে দেখার পর ওই বাড়িতে গিয়ে বুঝতে পারি তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে জানতে পারি তিনি মদপান করেছিলেন।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছিলাম। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ দাহ করা হয়েছে। কলেজছাত্র জয় প্রতিমা বিসর্জনের দিনে নাচানাচি করার পর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসক চিকিৎসা প্রদান করার পর রাতে তার মৃত্যু হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!