ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কেরানীগঞ্জে হাবিব ক্যান ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২, ১৫ অক্টোবর ২০২৪
কেরানীগঞ্জে হাবিব ক্যান ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
হাবিব ক্যান ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের শাক্তা এলাকায় ঢাকা-নবাবগঞ্জ সড়কের আহমেদ সাগর ক্যাফের পাশে অবস্থিত মেসার্স হাবিব ক্যান ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফ্যাক্টরি সূত্রে জানা যায়, হাবিব ক্যান ইন্ডাস্ট্রিজ নামের গ্যাস লাইটার তৈরি কারখানায় লাইটার টেস্ট করার সময় আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় কর্মরত শ্রমিকরা ফ্যাক্টরি থেকে দ্রুত বের হয়ে যান। কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ও সদরঘাট ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট রাত সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহত না হলেও ফ্যাক্টরি থেকে তড়িঘড়ি বের হতে গিয়ে ফ্যাক্টরি  ম্যানেজার মো. শাওন সামান্য আহত হন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!