[ দেশজুড়ে ]
যশোর বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
মঙ্গলবার বেলা ১১টায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফলের তথ্য জানান। ছবি: ডেইলি বাংলাদেশ
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাস করেছে ৬৪.২৯ শতাংশ পরীক্ষার্থী। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ২২ হাজার ৫১১ জন। পাস করেছে ৭৮ হাজার ৭৬৪।
২০২৩ সালে যশোর বোর্ডের পাসের হার ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
মঙ্গলবার বেলা ১১টায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফলের তথ্য জানান। চেয়ারম্যানের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. বিশ্বাস মোহাম্মদ শাহিন আহমেদ উপস্থিত ছিলেন।
.png)
২০২৩ সালে যশোর বোর্ডের পাসের হার ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। ২০২২ সালে এ বোর্ডের পাসের হার ছিল ৯৮ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!