মঙ্গলাবার (১৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি মামুনুর রশীদ।
ওই দিন ভোরে উপজেলার মোল্লার চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৬১-এর সাব পিলার ৩-এর পাশে ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
.png)
আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মধ্য বরিশাল গ্রামের চাঁন মিয়া (৫৬), সন্ন্যাসী গ্রামের জামাল মল্লিক (৬৮), হুগতপাতি গ্রামের জাকারিয়া শিকদার (১৮), পলিটিক্স গ্রামের রেজাউল শিকদার (২০), গাবতলা গ্রামের নুরুল ইসলাম (৪৩), শরনখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের রাসেল (৩২), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের ফরহাদ (৩৫), খাটিয়ামারী গ্রামের জাকিরুল হক (৪৫)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে কাজের সন্ধানে দালালদের মাধমে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে কাজের জন্য যান তারা।
মোল্লারচর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম বলেন, ভোররাতে টহলরত অবস্থায় ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটজনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন তারা বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার বাসিন্দা। এ ঘটনার পর সীমান্তে আরো টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে রৌমারী থানার ওসি মামুনুর রশিদ বলেন, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় আট বাংলাদেশিকে আটক করে বিজিবি। পরে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করেছে। আগামীকাল বুধবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে।