বুধবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার সরল ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল কবির সরল ইউনিয়নের আজিজুর রহমানের ছেলে। সে পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, বুধবার বিকেলে সহপাঠীদের সঙ্গে কঞ্চির তির বানিয়ে খেলাধুলা করছিল সাইদুল। এ সময় অসাবধানতাবশত একটি তির সাইদুলের বুকে ঢুকে যায়। আহত অবস্থায় দ্রুত পরিবারের লোকজন তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদুলের অবস্থা গুরুতর দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
.png)
সাইদুলের বাবা আজিজুর রহমান বলেন, খেলতে গিয়ে আমার ছেলেটি আহত হলো। হাসপাতালে নিয়ে গিয়েও তাকে বাঁচাতে পারিনি।