[ দেশজুড়ে ]
রাষ্ট্রদ্রোহ মামলায় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম গ্রেফতার
গ্রেফতারকৃত সাকিল আহমেদ
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক, তথ্য ও প্রযুক্তি (এজিএম, আইটি) সাকিল আহমেদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় পৃথক দুটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। গ্রেফতার এজিএম সাকিল আহমেদ একটি মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি। শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!