ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবস্থান কর্মসূচিতে শ্রমিকরা, উৎপাদন বন্ধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৮, ১৯ অক্টোবর ২০২৪
অবস্থান কর্মসূচিতে শ্রমিকরা, উৎপাদন বন্ধ
ফাইল ফটো

গাজীপুরে উৎপাদন কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে অবস্থান কর্মসূচি পালন করেছেন মিম ডিজাইন লিমিটেডের শ্রমিকরা। 

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবির বিষয়ে মালিক পক্ষের সিদ্ধান্তের লিখিত নোটিশ টানানো না দেখে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

জানা যায়, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বাসন সড়কে অবস্থিত মিম ডিজাইন লিমিটেড। সকালে কারখানায় এসে পিস রেট বৃদ্ধি ও হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবির বিষয়ে গত ১৭ অক্টোবর মালিক পক্ষের সিদ্ধান্তের লিখিত নোটিশ টানানো না দেখে উৎপাদন কাজ বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা। 

Advertisement

এছাড়া একই মালিকানাধীন অপর আরেকটি কারখানা আলেমা নীটওয়্যার লিমিটেডের শ্রমিকরা বিভিন্ন দাবিতে হাজিরা কার্ড পাঞ্চ করে কাজে যোগদান না করে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে মালিক পক্ষ। কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!