[ দেশজুড়ে ]
রাতের আঁধারে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ছবিতে নিহত ফিরোজ খান
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ ফিরোজ খান নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ খান ঐ উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে।
স্বজনরা জানান, বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে ফিরোজকে কুপিয়ে হত্যা করে ১৫-২০ জনের একটি দল। পরে মরদেহ বোনের বাড়ির সামনে ফেলে রেখে যায় তারা।
.png)
সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!