[ দেশজুড়ে ]
ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে টাকা ছিনতাই
ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরের শিবচর উপজেলায় কলম বনিক নামে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর বাজারে এ ঘটনা ঘটে। শিচরের পাঁচ্চর বাজারের বনিক ট্রেডার্সের মালিক ও একই এলাকার অনিল বনিকের ছেলে কলম বনিক।
জানা যায়, প্রতিদিনের মতো পাঁচ্চর বাজারের মুদি দোকান বন্ধ করে টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলেন কলম বনিক। বাড়ির কাছাকাছি এলে ৩-৪ জন মুখোশধারী দুর্বৃত্ত তাকে এলোপাতারি হাতুড়িপেটা করে। এ সময় তার সঙ্গে থাকা সোয়া ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে কলমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!