ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড়ে পড়ে ছিল যুবকের মরদেহ 

শেরপুর প্রতিনিধি 
প্রকাশিত: ২০:২৯, ২১ অক্টোবর ২০২৪
পাহাড়ে পড়ে ছিল যুবকের মরদেহ 
নালিতাবাড়ী থানা -ফাইল ফটো

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের ঢালুকোনা থেকে সোহেল রানা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা রাজশাহী জেলার গোদাগারী উপজেলার চর আমতলা গ্রামের নূরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের ঢালুকোনা এলাকার লোকজন একজন অজ্ঞাত যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে একটি জিডি ও পুলিশের মেসেজ থেকে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

Advertisement

নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!