ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্টাইরেক্স ফ্যাশন শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫১, ২১ অক্টোবর ২০২৪
স্টাইরেক্স ফ্যাশন শ্রমিকদের কর্মবিরতি
ঢাকা ইপিজেড। ফাইল ফটো

ঢাকা ইপিজেডের নতুন জোনে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন স্টাইরেক্স ফ্যাশনের শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন।

সোমবার সকাল ১০টার দিকে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্টাইরেক্স ফ্যাশনের শ্রমিকরা মালিকানা হস্তান্তর সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে কর্মবিরতি শুরু করে। 
সম্প্রতি ঐ ফ্যাক্টরির মালিকানা হস্তান্তর হয় বলে জানা যায়। 

Advertisement

সোমবার শ্রমিকরা মালিকানা পরিবর্তনের বিষয়টি অবগত হয়ে তাদের বকেয়া পাওনাদির অনিশ্চয়তায় কর্মবিরতি শুরু করে বলে জানা যায়। বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে মালিক পক্ষ ফ্যাক্টরির মালিকানা হস্তান্তরের বিষয়টি নিছক গুজব বলে শ্রমিকদেরকে আশ্বস্ত করেন এবং শ্রমিকরা তার কথায় আশ্বস্ত হয়ে ৪টার দিকে ফ্যাক্টরি এলাকা ত্যাগ করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!