ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেনাপোল স্টেশন পরিদর্শনে রেলওয়ে মহাব্যবস্থাপক

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ২২ অক্টোবর ২০২৪
বেনাপোল স্টেশন পরিদর্শনে রেলওয়ে মহাব্যবস্থাপক
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম -ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক (পশ্চিম রিজিওন) মামুনুল ইসলাম বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি বেনাপোল রেলওয়ে লাইন বর্ধিতকরণ ও যাত্রী ওয়েটিং রুমে অতি দ্রুত এসির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে বেলা সোয়া ১২টার দিকে তিনি ঝিকরগাছা রেলওয়ে স্টেশন পরিদর্শনের উদ্দেশ্যে গমন করেন। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!