[ দেশজুড়ে ]
চকরিয়ায় টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত
ফাইল ফটো
কক্সবাজারের চকরিয়ায় টমটম উল্টে নিচে চাপা পড়ে চালক মো. আশরাফুল ইসলাম (১৮) নিহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের কোরালখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কদ্দাছড়া এলাকার মাহমুদুল করিমের ছেলে।
২ নম্বর ওয়ার্ডের মেম্বার বাহাদুর আলম বলেন, দুপুরে বাড়ি ফেরার পথে সড়কের কোরালখালী এলাকায় একটি টার্নিং পয়েন্ট টমটমগাড়িটি উল্টে যায়।
এ সময় চালক আশরাফ টমটমের নিচে চাপা পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!