[ দেশজুড়ে ]
নড়াইলে সেনা অভিযানে ঢাল-সড়কিসহ গ্রেফতার ৩
গ্রেফতারকৃত লাল চান, ওসমান মোল্যা ও সাদ্দাম মোল্যা -ছবি: ডেইলি বাংলাদেশ
নড়াইলের লোহাগড়ায় ঢাল-সড়কিসহ ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার নলদী ইউনিয়নের চর-বালিদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানকালে ৫টি ব্যারেলের তৈরি ঢাল, ৫টি বল্লম ও ৩টি কোচ উদ্ধার করে। এ সময় গ্রাম্য কোন্দলের জেরে মারামারির সঙ্গে জড়িত থাকায় ওই গ্রামের আকরাম মোল্যার ছেলে ওসমান মোল্যা (৪৪), তবিবুর রহমানের ছেলে লাল চান (৩২) ও আবু তালেব মোল্যার ছেলে সাদ্দাম মোল্যা (৩০)-কে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। আহতরা নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!