[ দেশজুড়ে ]
চট্টগ্রামে টায়ার ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকায় টায়ারের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!