ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বস্তিতে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ২১ অক্টোবর ২০২৪
চট্টগ্রামে বস্তিতে আগুন
ছবি: প্রতীকী

চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বিকেল সোয়া ৫টার দিকে ফিরিঙ্গিবাজার এলাকার ঐ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে যাওয়ার পর বিস্তারিত বলতে পারব।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!