[ দেশজুড়ে ]
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত মহসিন আলম খান
কুমিল্লায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা মহসিন আলম খানকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর ইপিজেড গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহসিন আলম খান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাড়ি জেলার চৌদ্দগ্রামে।
কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, মহসিন আলম খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার (২৫ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!