শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শ্রমিকদের তিন মাসের বকেয়া পাওনাদি পরিশোধ নিয়ে শিল্পপুলিশ-১ এর সম্মেলন কক্ষে মালিকপক্ষের সঙ্গে সেনাবাহিনী, জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিএমইএ প্রতিনিধি, কলকারখানা অধিদফতরের প্রতিনিধি নিয়ে এ সমঝোতার বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা যায়, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের তিন মাসের বকেয়া পাওনাদি পরিশোধ নিয়ে শিল্পপুলিশ-১ এর সম্মেলন কক্ষে মালিকপক্ষের সঙ্গে সেনাবাহিনী, জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিএমইএ প্রতিনিধি, কলকারখানা অধিদফতরের প্রতিনিধি নিয়ে এ সমঝোতার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ৫ নভেম্বর আগস্ট মাসের বেতন, ১৭ নভেম্বর সেপ্টেম্বর মাসের বেতন ও ২৮ নভেম্বর অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হবে। তবে ওই বৈঠকে ফ্যাক্টরি খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
.png)