ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় ৬ ফ্যাক্টরি ছুটি ঘোষণা

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ২৪ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় ৬ ফ্যাক্টরি ছুটি ঘোষণা
ফাইল ফটো

শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকার দুটি ফ্যাক্টরি বন্ধ ও চারটি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এগুলো ছাড়া অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে ফ্যাক্টরিগুলোতে ছুটি ঘোষণা করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার নরসিংহপুর জামগড়া এলাকায় একটি ফ্যাক্টরি বন্ধ ও চারটিতে সাধারণ ছুটি ব্যতীত অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে যোগদান করেন।  

Advertisement

১৩(১) ধারায় বন্ধ ফ্যাক্টরি : 

১। আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড
২। স্টাইরেক্স ফ্যাশন লিমিটেড

সাধারণ ছুটিজনিত বন্ধ : 

ক। জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড

খ। ইয়াগী বাংলাদেশ লিমিটেড

গ। সিডকো গ্রুপ 

ঘ। মাহমুদ ফ্যাশন লিমিটেড

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!