শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৭ নম্বর উত্তর গুলি হিন্দু গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘ ছয়মাস ধরে হরেকৃষ্ণ ভক্ত দল এবং হরিবলভুক্ত দলের মধ্যে মন্দিরের বিভেদ নিয়ে বিরোধ চলছিল।
জানা যায়, উত্তর গুলি হিন্দু গ্রামে হরেকৃষ্ণ ভক্ত লোকজনের একটা মন্দির ছিল। পরবর্তীতে প্রশাসনের অনুমতি নিয়ে হরিবল ভক্ত লোকজন আরেকটি মন্দির তৈরি করে। কিন্তু এটাকে স্বাভাবিকভাবে মেনে নেয়নি হরেকৃষ্ণ ভক্তের লোকজন। দীর্ঘ ছয়মাস ধরে হরেকৃষ্ণ ভক্ত দল এবং হরিবলভুক্ত দলের মধ্যে মন্দিরের বিভেদ নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে হরেকৃষ্ণ ভক্তের ৮-১০ জন লোক এসে হরিবল ভক্ত লোকজনের মারধর করেন। এতে ৫-৭ জন
আহত হন। পরে মন্দিরের দরজা ভেঙে প্রতিমা নিয়ে পুকুরে ফেলিয়ে দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)