রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে এলে জেলা যুব মজলিসের সভাপতি মুফতি মাহফুজুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এম আর হৃদয়ের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
জানা যায়, বেলা ১১টার দিকে শরীফুল ইসলাম বাবুর নেতৃত্বে ধর্মীয় অনুভূতি বিষয়ক সংবাদ সম্মেলন করতে ফরিদপুর প্রেস ক্লাবে আসেন ৪ থেকে ৫ ব্যক্তি। এ সময় জেলা যুব মজলিসের সভাপতি মুফতি মাহফুজুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এম আর হৃদয়ের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সংবাদ সম্মেলন না করেই পালিয়ে যান তারা। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
.png)
এলাকাবাসীর অভিযোগ, সংবাদ সম্মেলন করতে আসা শরীফুল ইসলাম বাবু মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে এবং তিনি অন্যদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার কাজে জড়িত।
শরীফুল ইসলাম বাবুর দাবি, তিনি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হননি। এরকম কোনো কাজের সঙ্গে জড়িত নন দাবি করে আজ সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন শরীফুল ইসলাম বাবু।