আহতরা হলেন ট্যাংকারের কর্মচারী মধু মিয়া, গোলাপ হোসেন জিলানি, রুবেল, মাসুদ ও গিয়াসউদ্দিন।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
.png)
আহতদের মধ্যে গোলাপ হোসেন নামে ট্যাংকারের এক কর্মচারীকে ঢাকায় রেফার করা হয়েছে। এছাড়া বাকি ৫ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা জানান, চট্টগ্রাম থেকে গত শুক্রবার চাঁদপুর পদ্মা ডিপুতে তেলের ট্যাংকারটি আসে। পুরো ট্যাংকারে পেট্রোল ও ডিজেল ছিল। ইঞ্জিন রুমে হঠাৎ জেনারেটর বিস্ফোরণ হয়। আগুন ছড়িয়ে পড়লে আমরা নদীতে ঝাঁপিয়ে পড়েন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে জেনারেটর বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।