[ দেশজুড়ে ]
মৌলভীবাজারে চালু হলো ‘বিনা লাভের সবজি বাজার’
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি তখন নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বস্তিতে মৌলভীবাজারে ‘বিনা লাভের সবজি বাজারের’ উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা। ব্যতিক্রমী উদ্যোগে পাইকারি দামেই খুচরা পণ্য বিক্রি হচ্ছে সাধারণ মানুষের মাঝে।
মঙ্গলবার সকাল থেকে মৌলভীবাজার শহরস্থ চৌমোহনা এলাকায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সপ্তাহব্যাপী এই বাজার চালু করা হয়।
সরেজমিন দেখা যায়, ইচ্ছেমতো শাক-সবজি, ডিম-আলুসহ বিভিন্ন পণ্য ক্রয় করছেন সাধারণ মানুষ। কম মূল্যে বাজার করে চোখে মুখে তাদের স্বস্তির ছাপ। খবর পেয়ে ছুটে আসছেন অনেকে। অধিকাংশই নিম্ন মধ্যবিত্তি, আসছেন মধ্যবিত্তরাও।
.png)
উদ্যোক্তাদের একজন বলেন, হাত বদল হলেই পণ্যের দাম বাড়ে, মাঝখানে সুবিধা নেয় সিন্ডিকেট। কিন্তু আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করে ভোক্তাদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছি। কোনো লাভ রাখা হচ্ছে না। এটি স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে চলবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মৌলভীবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!