[ দেশজুড়ে ]
শিক্ষককে লাঞ্ছিত, শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ভালুকায় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ভরাডোবা বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ চন্দ্র রায়কে অ্যাডভোকেট জসিম উদ্দিন ও সাবেক সেনাকর্মকর্তা আনিসুর রহমান বাদলের নেতৃত্বে মারধর ও লাঞ্ছিত করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এ সময় দোষীদের দ্রুত বিচারের দাবি জানান তারা।
.png)
পরে সেনাবাহিনী, র্যাব-১৪, ভালুকা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!