ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বকেয়া বেতনের দাবিতে চা শ্রমিকদের সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ২৭ অক্টোবর ২০২৪
বকেয়া বেতনের দাবিতে চা শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট বিমানবন্দর রোড়ে বকেয়া বেতনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও সড়ক অবরোধ করেছেন চা শ্রমিকরা। 

রোববার (২৭ অক্টোবর) লাক্কাতুরা চা বাগানের সামনে লাক্কাতুরাসহ ন্যাশনাল টি কোম্পানির অধীনে তিনটি চা বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।  কর্মসূচিতে ৫৫০ থেকে ৬০০ জন অংশ নেন। 

এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক অজিত রায়, লাক্কাতুরা চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সোহেল বিশ্বাস, দলদলি চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাস, কেওছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মুকুন্দ দাস, সাধারণ সম্পাদক জয়ন্ত দাস প্রমুখ। 

Advertisement

জানা যায়, ৩টি বাগানের চা শ্রমিকরা লাক্কাতুরা চা বাগানের সামনে সিলেট বিমানবন্দর যাতায়াতের রাস্তা ৩০ মিনিট অবরোধ করে রাখেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আগামী ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা। এই দুই দিনের মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধ করা না হলে আগামী বুধবার (৩০ অক্টোবর) থেকে পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।

উল্লেখ্য, সিলেটে ন্যাশনাল টি কোম্পানির অধীনস্থ লাক্কাতুরা, দলদলী ও কেওয়াছড়া তিনটি চা বাগান রয়েছে। এই বাগানগুলোতে শ্রমিকদের ৬ সপ্তাহের বেতন বকেয়া রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!