ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিকেলে খেললেন ফুটবল, সন্ধ্যায় ক্যাম্পাসেই প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪২, ৩১ অক্টোবর ২০২৪
বিকেলে খেললেন ফুটবল, সন্ধ্যায় ক্যাম্পাসেই প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর
মৃত মো. মোস্তফা তারেক ওরফে সিয়াম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র মো. মোস্তফা তারেক ওরফে সিয়াম মারা গেছেন। ফুটবল খেলার সময় বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তিনি।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। মৃত সিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং নড়াইল জেলার বাসিন্দা।

নোবিপ্রবির এক শিক্ষার্থী বলেন, বিকেলে বিশ্ববিদ্যালয়ে মাঠে ফুটবল খেলছিল সিয়াম। একপর্যায়ে তার বুকে ব্যথা ওঠে। এরপর মাঠ থেকে সে ওঠে চলে আসে। পরে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে বিশ্ববিদ্যালয়ে অন্য ছাত্ররা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, ওই ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার মরদেহ নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!