[ দেশজুড়ে ]
সিজারের পরেই রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজবাড়ী শহরে ভুল অস্ত্রোপচারে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাবেয়া প্রাইভেট হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন রোগীর স্বজনরা।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত সোনিয়া আক্তার রাজবাড়ী সদর পুলিশ লাইন এলাকার মো. রাশেদের স্ত্রী।
জানা যায়, সকালে রাবেয়া প্রাইভেট হাসপাতালে হামলা চালায় মৃত সোনিয়ার স্বজনরা। এ সময় হাসপাতালের কাঁচের দরজা ও জানালা ভাঙচুর করেন তারা। এছাড়া প্রাইভেট হাসপাতালে কার্যক্রম বন্ধ জন্য হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজবাড়ী থানা পুলিশ। পরে মীমাংসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং মৃত নারীর স্বজনদের থানায় সমঝোতার জন্য নিয়ে আসে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভুল চিকিৎসায় মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!