ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ভুল চিকিৎসায় দুই প্রসূতির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ১৯ অক্টোবর ২০২৪
সাতক্ষীরায় ভুল চিকিৎসায় দুই প্রসূতির মৃত্যু
লোকনাথ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক ক্লিনিকের সামনে স্বজনদের ভিড় -ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটায় সরকারি খাদ্যগুদাম সড়কের পাশে লোকনাথ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক ক্লিনিকে এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম তাসমিনা খাতুন (১৯)। তিনি উপজেলার খলিশখালী ইউনিয়নের ওবাইতলা বাহদুরপুর গ্রামের ফয়সাল মোড়লের স্ত্রী। অপর মৃত নারীর নাম আম্বিয়া খাতুন (৩৫)। তিনি উপজেলার খলিশখালী ইউনিয়নের লাভবকাটি গ্রামের আইন্দীর মেয়ে।

রোগীর স্বজন ও স্থানীয়দের অভিযোগ, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই সিজার অপারেশন করায় ওই দুই রোগীর মৃত্যু হয়েছে। ওই ক্লিনিকে প্রায়ই রোগী মৃত্যুর ঘটনা ঘটে বলেও জানান তারা।

Advertisement

জানা গেছে, এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে সাড়ে ৪ লাখ টাকা করে দুই নবজাতক শিশুর জন্য ৯ লাখ টাকার চেক দেওয়া হয়। এরমধ্যে ৫০ হাজার টাকা নগদ স্বজনদের কাছে তুলে দেন লোকনাথ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক পুলক কুমার পাল।

হার্ট ফাউন্ডেশনের পরিচালক ডা. ফয়সাল আহমেদ বলেন, লোকনাথ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে অপারেশন করে দুপুর ৩টার দিকে আমার এখানে রোগীদের নিয়ে আসা হয়। ততক্ষণে একজন রোগী মারা গেছেন। আরেকজনের অবস্থা খুব খারাপ ছিল। তাকে আইসিইউতে রাখা হয়। তাদের বাঁচানোর মতো অবস্থা ছিল না।

তালার ইউএনও শেখ মো. রাসেল বলেন, এ ব্যাপারে খবর নিয়েছি। ওসি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়েছেন। পদক্ষেপ নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!