নিহত দুজন হলেন উপজেলার এগারসিন্দুর ইউপির চরখামা গ্রামের কামালের ছেলে পলাশ (১৭) ও আসাদের ছেলে রিয়াদ (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলেই পলাশ মারা যান। রিয়াদকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
পাকুন্দিয়া থানার এসআই মো. মিনহাজ উদ্দিন জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।