[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন
ছবি: প্রতীকী
কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময় ছাড়পত্র দেওয়া হয়েছে ১৯ জনকে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, বর্তমানে কিশোরগঞ্জের ছয় হাসপাতালে ৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৭ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯৩ জন। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৫৩৬ জন রোগীকে।
জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!