ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো ২ জনের প্রাণহানি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ৩০ অক্টোবর ২০২৪
চট্টগ্রামে ডেঙ্গুতে আরো ২ জনের প্রাণহানি
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। নতুন দুজন নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃত্যু হলো ২৫ জনের। এর মধ্যে অক্টোবর মাসেই মারা গেছেন নয়জন।

বুধবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় জানায়, ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুজনই পুরুষ। দুজনই মঙ্গলবার (২৯ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৩ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ৬৫ বছর বয়সী মোহাম্মদ রফিক। গতকাল মঙ্গলবার তিনি মারা যান। এছাড়া ডেঙ্গু উপসর্গ নিয়ে গতকাল একই হাসপাতালে ভর্তি হন সুমন ত্রিপুরা। একইদিন তিনিও মারা যান।

গত ২৪ ঘণ্টায় নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন ও বেসরকারি হাসপাতালে ছয়জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৯২ জন। চলতি অক্টোবর মাসেই আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৮৭ জন। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!