ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে জুস কারখানায় আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৪, ৩০ অক্টোবর ২০২৪
চট্টগ্রামে জুস কারখানায় আগুন
চট্টগ্রামে জুস কারখানায় আগুন- সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরি নামে একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বুধবার ভোররাত সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান।

Advertisement

তিনি বলেন, ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত পাঁচটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!