স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগর সদর থানার আওতাধীন ২২ নম্বর ওয়ার্ড গজারিয়া পাড়া এলাকাস্হ মো. খায়রুল ইসলাম ও মাহবুব হাসান খোকনের গাজী মার্কেটের ৬টি দোকান, এটিএম কিন্ডারগার্টেন স্কুলের ৫ রুম এবং পাশের বাড়ির ৫টি রুম পুড়ে যায়।
জানা যায়, মার্কেটের পাশে খাইরুল ইসলামের বাসা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে মার্কেট দোকান ও স্কুলের রুম পুড়ে যায়।
.png)
সংবাদ পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে জানা যায়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, বৈদ্যুতিক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা যায়।