শুক্রবার (৮ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের সদর উপজেলার লাহারকান্দির আজিজ উল্যাহর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে অটোরিকশা নিয়ে জকসিন বাজারের দিকে যাচ্ছিলেন আবু তাহের। বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার চালক আবু তাহের ও যাত্রী সুমন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে আবু তাহেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত সুমন হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
.png)
সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ সময় আহত আরেকজনের অবস্থা গুরুতর। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।