ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮, ৪ নভেম্বর ২০২৪
দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের 
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় পালিয়ে গেছে সিমেন্টবোঝাই ট্রাকের চালক। আটক করা হয়েছে থেমে থাকা ট্রাকের চালক এবং তার সহকারীকে।

রোববার (৩ নভেম্বর) রাত আড়াইটায় পৌর এলাকার চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক ধাক্কা দেওয়া সিমেন্টবোঝাই ট্রাকের হেলপার ছিলেন।

আটককৃতরা হলেন– কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ট্রাকচালক রিবুল হোসেন (৩২) এবং একই উপজেলার ফারাকপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ট্রাক হেলপার জুয়েল রানা (৩০)।

Advertisement

পুলিশ জানায়, বালুবোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়াগামী সিমেন্টবোঝাই অপর আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিমেন্টবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ওই ট্রাকের হেলপার।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। নিহত হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!